প্রবাসী সংবাদ

ফেনী সাংবাদিক ফোরাম ঢাকার নির্বাচন ॥ মাসুম সভাপতি, লোটন সম্পাদক পুনঃনির্বাচিত

ফেনী সাংবাদিক ফোরাম ঢাকার দ্বিবার্ষিক নির্বাচন সম্প্রতি জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়। নির্বাচনে ইত্তেফাকের স্পোর্টস এডিটর মোতাহের হোসেন মাসুম সভাপতি এবং সমকালের ডেপুটি চিফ রিপোর্টার লোটন একরাম সাধারণ সম্পাদক পুনঃনির্বাচিত হয়েছেন।

১৫ সদস্যের কার্যনির্বাহী কমিটিতে সহ-সভাপতি পদে বাসস’র বিশেষ প্রতিনিধি আইয়ুব ভূঁইয়া ও আমার দেশের প্রধান চিত্র গ্রাহক মীর আহাম্মেদ মিরু, য্গ্মু সাধারণ সম্পাদক প্রথম আলোর সিনিয়র রিপোর্টার সেলিম জাহিদ, সাংগঠনিক সম্পাদক যায়যায়দিনের সিনিয়র রিপোর্টার সোহেল হায়দার চৌধুরী, কোষাধ্যক্ষ নয়া দিগন্তের সিনিয়র রিপোর্টার আমানুর রহমান, দফতর ও প্রচার সম্পাদক নয়া দিগন্তের সিনিয়র রিপোর্টার ফয়েজউল্লাহ ভূঁইয়া, বিনোদন সম্পাদক বাংলাভিশনের সিনিয়র রিপোর্টার সাইফুর রহমান চৌধুরী এবং নির্বাহী সদস্য কালের কণ্ঠের উপ-সম্পাদক টিটু দত্ত গুপ্ত, একুশে টিভির যুগ্ম বার্তা সম্পাদক নূরুর রহমান, প্রথম আলোর ডেপুটি চিফ রিপোর্টার টিপু সুলতান, যুগান্তরের সিনিয়র রিপোর্টার সারোয়ার আলম, এনটিভির সিনিয়র রিপোর্টার দিদার চৌধুরী, ডেইলি স্টারের সাব-এডিটর আবদুল্লাহ জুবায়ের নির্বাচিত হয়েছেন।

নির্বাচনের আগে ফোরামের সভাপতি মোতাহের হোসেন মাসুমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লোটন একরামের পরিচালনায় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে জাতীয় প্রেসক্লাব সভাপতি কামালউদ্দিন সবুজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি আমার দেশের নগর সম্পদাক এম আবদুল্লাহ ও সাধারণ সম্পাদক শীর্ষ নিউজ ডটকম ও সাপ্তাহিক শীর্ষ কাগজের সম্পাদক একরামুল হকসহ সদস্যরা বক্তব্য রাখেন।
lbheading